ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
৫০ তম ফারাক্কা লং মার্চ উদযাপন কমিটির উদ্যোগে, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ এর সৌজন্যে এবং বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ১৫ মে অনুষ্ঠিত, “ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী” চিত্রাংকন প্রতিযোগিতা এর পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় শুক্রবার (১৯ জুন) বিকাল ৫ টায়, শাহ্ মখদুম কলেজ প্রাঙ্গনে।
উক্ত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সাবেক উপাচার্য, ইসলামিক বিশ্ববিদ্যালয়, ড. ওয়াসিম হোসেন, সভাপতি ডক্টর এসোসিয়েশন রাজশাহী, অ্যাডভোকেট এনামুল হক, সভাপতি, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, ড. প্রকৌ: মো: জাকির হোসেন খান, সভাপতি, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা, রেজাউল করিম রাজু, সিনিয়র সাংবাদিক, ড. কামরুজ্জামান, কবি মোস্তাক হোসেন, শামসুর রাহমান শরীফ, মো. ওবায়দুল্লাহ, রুহুল হাসান পলাশ প্রমুখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে ছিলেন অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, এবং আয়োজক হিসেবে ছিলেন অ্যাডভোকেট ইফাত আরা। উক্ত প্রতিযোগিতায় শিশুরা অসাধারণ ভাবে মৃতপ্রায় পদ্মা নদীর চিত্র তুলে ধরে। বর্তমানে শুস্ক মৌসুমে অবৈধ ফারাক্কা বাঁধের জন্য রাজশাহী অঞ্চলের পদ্মা নদী তাঁর নায্য হিস্যার পানির অভাবে প্রায় শুকিয়ে থাকে।