শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোদাগাড়ীতে কমিউনিটি পর্যায়ে কর্মশালা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি ২০ জুন ২০২৬ ০৩:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ জুন ২০২৬ ০৩:১৯ অপরাহ্ন
গোদাগাড়ীতে কমিউনিটি পর্যায়ে কর্মশালা শুরু

জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিতে থাকা শীর্ষ অঞ্চলের মধ্যে বরেন্দ্র ভূমি অন্যতম। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামাজিক, 

জনজীবন, কৃষি, প্রকৃতি সবত্র বিরাজমান। যার ফলে মানুষের জীবনযাপন এবং বিভিন্ন ধরনের ব্যয় বাড়ছে। উক্ত পরিস্থিতির সঠিক মাত্রা নিরুপন ব্যতীত এর সমাধান খুজে পাওয়া সম্ভব নয়। এই যৌক্তিকতাকে সামনে রেখে শনিবার (২০ জুন) সিসিবিভিওর আয়োজনে ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় বর্তমান বৈশ্বিক জলবায়ু সংকটের মুখোমুখি দাঁড়িয়ে কমিউনিটি পর্যায় পরিবেশবান্ধব দৈনন্দিন জীবনচর্চা ও টেকসই অভ্যাসগড়ে তোলার লক্ষ্যে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে আয়োজিত ৩দিনব্যাপী সিসিবিভিও শাখা কার্যালয় কাকনহাটে এক বিশেষ কর্মশালা শুরু হয়।

উক্ত কর্মশালায় স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের ৩০ জনশিক্ষক অংশ নেন। কর্মশালার মূল উদ্দেশ্য  দৈনন্দিন জীবনে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলা ও অভিযোজন কৌশল বিষয়ক স্কুলভিত্তিক কমিউনিটি প্লানিংএর মাধ্যমে জনগেণর মাঝে প্লাষ্টিকের ব্যবহার হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বিদ্যুতের অপচয়রোধ, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধবপণ্যের ব্যবহার বাড়াতে শিক্ষকদের উদ্বুদ্ধ করাএবং এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার কৌশল শেখানো।

অংশগ্রহণকারী শিক্ষকগণ নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ ক্লাব গঠন এবং পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। সিসিবিভিও আগামীতেও কমিউনিটি পর্যায়ে পরিবেশ রক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

কর্মশালাটি পরিচালনা করেন সিসিবিভিওর সহসমন্বয়কারী প্রদীপ মার্ডী এবং তাকে সার্বিক সহযোগিতা করেন কর্মসূচি কর্মকর্তা পৌলটুডু, সমাজ সংগঠক দিপিকা মাড্রি ও ইমরুল সাদাত।