গোমস্তাপুরে লাগসই বিষয়ক সেমিনার ও প্রদর্শনী
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলা সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। সেমিনারে মূল প্রবন্ধ
উপস্থাপন করেন ঢাকার বিসিএসআইআর আইইআরডির সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান। আলোচক ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের সিনিয়র সহকারী সচিব সুরমান আলী। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাংবাদিক আতিকুল ইসলাম আজম, বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা। সেমিনার শেষে উপজেলা চত্ত্বরে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প ১২টি স্টলে প্রদর্শন করেন অতিথিরা।