চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ, ফল মেলা উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের আম মেলা শেষ হয়েছে। অন্যদিকে নতুন করে একই স্থানে তিনদিনের ফল মেলা শুরু হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে আম মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) বুলবুল আহম্মেদ, (এসএসিপি-রেইনস প্রকল্প)’র জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোটিং স্পেশালিস্ট মো. জহুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামান, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। তিনদিনের ফল মেলায় আম, কাঁঠাল, পেয়ারা, জাম, লিচুসহ অন্যান্য ফল প্রদর্শন করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিনশেডে জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিনের আম মেলার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একই স্থানে ফল মেলার আয়োজন করা হয়েছে।