’ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ দেশসেরা রাবি
‘ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মঙ্গলবার (১৬ জুন) ‘ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬-২০২৭ সালের বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, ১০০-এর মধ্যে ৪৫.৫ স্কোর করে রাবি এই র্যাঙ্কিংয়ে বিশ্বে ৬১২তম, এশিয়ার বেস্ট গ্লোবাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৬তম ও বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া গত বছরের তুলনায় রাবির অবস্থানের উন্নতি হয়েছে। গত বছরে ৪১.৩ স্কোর করে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল।
রাবির প্রথম স্থান অর্জন করায় রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ভবিষ্যতে বৈশ্বিকক্ষেত্রে এই অবস্থান উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।