রবিবার, জুন ২১, ২০২৬

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

শিবগঞ্জ প্রতিনিধি ২০ জুন ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২০ জুন ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি

শিবগঞ্জে কাঁকড়া (ছোট ট্রাক) ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেলিম হোসেন (৩৫) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জুন)  সকাল সাতটার দিকে পারচৌকা গ্রামের নীলকুঠীর ঘাট এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেন সেলিমের প্রতিবেশী আনারুল হক ও মনাকষা ইউপি সদস্য মইনুর রহমান। নিহত সেলিম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গইড়্যাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। প্রত্যক্ষ দর্শীর সূত্রে জানা গেছে শনিবার সকালে আম বোঝাই ভ্যানযোগে আম বিক্রির উদ্দেশ্যে কানসাট যাবার পথে সকাল সাতটার দিকে পারচৌকা গ্রামের নীলকুঠী ঘাট এলাকায় বিপরীত থেকে আসা কাঁকড়ার সাথে মুখোমুখি সংঘর্ষে সেলিম গুরুতর আহত হলে স্থানীয়র তাকে উদ্ধার করে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটার দিকে নিহত হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, এ ঘটনার কোন তথ্য তার কাছে নেই।