শনিবার, আগস্ট ২২, ২০২৬

পার্বতীপুর রেলওয়ে থানায় নতুন ওসি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২১ জুন ২০২৬ ১২:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২১ জুন ২০২৬ ১২:০০ অপরাহ্ন
পার্বতীপুর রেলওয়ে থানায় নতুন ওসি

দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা। এই থানাটি রেলওয়ে পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ থানা। এই থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মাহমুদ উন নবী। তিনি সদ্য বিদায়ী ওসি জুলফিকার আলী’র স্থলাভিষিক্ত হয়েছেন।

বাংলাদেশ পুলিশের ২০১০ ব্যাচের দক্ষ বিচক্ষণ ও তারুণ্যদীপ্ত চৌকস পুলিশ অফিসার মাহমুদ উন নবী চলতি সালের ১২ জুন ওসি হিসেবে পার্বতীপুর রেলওয়ে থানার দায়িত্ব ভার গ্রহণ করেছেন। তিনি কুড়িগ্রাম জেলায় অধিবাসী। তিনি পার্বতীপুর রেলওয়ে থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা,যাত্রী নিরাপত্তা নিশ্চিত করণ সহ মাদক প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবেন এটাই সবার প্রত্যাশা।