সোমবার, জুন ২২, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২১ জুন ২০২৬ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ জুন ২০২৬ ১১:১১ অপরাহ্ন
বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েল ফেয়ার (লফস) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় রবিবার (২১ জুন) লফস মল্লিকপুর প্রকল্প কার্যালয়ে প্রকল্পের অর্ন্তভূক্ত ৫১ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর অংশ গ্রহনে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লফস নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


তিনি শিক্ষার্থীর শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্টিত করতে লেখা-পড়ায় মনোযোগি হওয়ার আবহবান জানান। পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। সবাই কে বাল্যবিবাহ কে না বলি স্লোগানের মাধ্যমে সকলে একযোগে বাল্য বিবাহ প্রতিরোধে শপথ করে। প্রতিযোগিতায় ৬ জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।  অনুষ্ঠানে লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম অফিসার, প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আক্তার স্বৃতি সহ শিশু শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।