শনিবার, আগস্ট ২২, ২০২৬

মোহনপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের মাঝে ছাত্রদলের বির্বৃতি

কেশরহাট প্রতিনিধি ২২ জুন ২০২৬ ১০:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ২২ জুন ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
মোহনপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের মাঝে ছাত্রদলের বির্বৃতি

মোহনপুর উপজেলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের মাঝে বিবৃতি দিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল। সোমবার (২২ জুন) দুপুর ২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে তারা এ বিবৃতি দেন।


বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে  কার্যক্রম নিষিদ্ধ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল-মিটিং করছে। মোহনপুরে এ ধরনের কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ লক্ষ্যে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান।


ছাত্রদল নেতারা আরও বলেন, একটি মহল উপজেলা বিএনপির কমিটিকে বিতর্কিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। 


বিবৃতিতে আব্দুর রাজ্জাক ও মাহমুদুল হাসান রুবেল বলেন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন এবং সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদের নেতৃত্বের সঙ্গে কারও তুলনা হয় না। দলের দুঃসময়ে তারা নেতাকর্মীদের পাশে ছিলেন এবং রাজনৈতিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস ও সহযোগিতা দিয়েছেন।


এসময় আরও বলেন, মোহনপুর উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ বিএনপির দুর্দিনে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয় পরিচালনাসহ রাজনৈতিক নানা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দলের পাশে থাকতে গিয়ে চাকরি জীবনের সুযোগ গ্রহণ করেননি। বর্নাঢ্য পরিবারে জন্মগ্রহণ করা এ মানুষটির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন তারা।