শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে তিন দিন ব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু

নাটোর প্রতিনিধি ২৩ জুন ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৩ জুন ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন
নাটোরে তিন দিন ব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’-প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তিন দিন ব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার থেকে জেলায়

বেলা সাড়ে ১১টায় কানাইখালী মিনি স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন, নাটোরের  জেলা প্রশাসক আসমা শাহীন।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে মেলারএ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক হাবিবুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) শামসুন্নাহার ভূঁইয়া । এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডর খন্দকার মাহবুব এবং আদর্শ ফলচাষী আল আমিনসহ অন্যানরা।  

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।

ফলের বাজার সম্প্রসারণ ও সংরক্ষণ, গবেষণার মাধ্যমে দেশীয় ফলের সময়কাল সম্প্রসারণ, ফল গাছের চারার কেনাবেচায় ন্যায্যমূল্য নিশ্চিত করার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন। ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের সাথে নতুন প্রজন্মের মেলবন্ধন তৈরী হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

মেলায় ১৪ ধরণের প্রচলিত ও ২৩ ধরণের অপ্রচলিত দেশীয় ফল এবং ২৫ জাতের আম ১১টি স্টলের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। এছাড়া নাটোরের ঐতিহ্যবাহী ভেষজ পল্লীর বিভিন্ন ভেষজ উপকরণ বিক্রি করা হচ্ছে মেলাতে। এছাড়া ফল গাছের চারাও বিক্রি হচ্ছে মেলাতে। প্রদর্শনী প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।