শনিবার, আগস্ট ২২, ২০২৬

এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুন ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুন ২০২৬ ১০:২০ অপরাহ্ন
এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদক দমন টিমের অভিযানে মপল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামি হলেভ- নগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (২৮)।


২২ জুন দুপুর আনুমানিক ১:৩০ মিনিটে এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম হতে রাজুকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃত আসামি রাজুর দেহ তল্লাশি করে ৩১ পিস ট্যাপেন্টাডল ও ৯০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১০ হাজার ২৯৫ টাকা জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।