শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ এক চোর আটক

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুন ২০২৬ ১০:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুন ২০২৬ ১০:২২ অপরাহ্ন
নগরীতে বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ এক চোর আটক

মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকায় একটি বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ এক চোরকে আটক করেছে চন্দ্রিমা পুলিশ।


আটককৃত ব্যক্তি হলো-নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ১ নম্বর গলি এলাকার মৃত জাফর আলীর ছেলে মো. শাহিন হোসেন ওরফে জনি (৪৫)।


ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ জুন সকাল আনুমানিক ৭টায় কেটি এগ্রোভেট লিমিটেডে কর্মরত অফিস সহায়ক নূহাশ আল-মাহিম তার ব্যবহৃত বাইসাইকেলটি প্রতিষ্ঠানের নিচতলায় কেচি গেটের ভেতরে রেখে কর্মস্থলে যোগ দেন। পরে দুপুর আনুমানিক ১টার দিকে একই প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার মো. আল আমিন অফিসে প্রবেশের সময় দেখতে পান, এক অপরিচিত ব্যক্তি গেট খুলে বাইসাইকেলটি নিয়ে রাস্তার ওপারে যাওয়ার চেষ্টা করছেন।


সন্দেহ হলে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি বাইসাইকেলটি অন্য একজনের বলে দাবি করলেও কিছুক্ষণ পর নূহাশ আল-মাহিম ঘটনাস্থলে এসে বাইসাইকেলটি নিজের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় শাহিন হোসেন জনিকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়।


খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় এবং চোরাইকৃত একটি লাল রঙের দূরন্ত ব্র্যান্ডের বাইসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এ ঘটনায় মো. আল আমিন বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।