গাইবান্ধায় নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসির কৌশল বিষয়ক প্রশিক্ষণ
মঙ্গলবার (২৩ জুন) সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় গাইবান্ধা সদরের নশরতপুরে গণ উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষণ কক্ষে দুই দিনব্যাপী রক্ষাগোলা নেতৃত্বের জন-সম্পৃক্ততা, নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসির কৌশল বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলাস্থ বিভিন্ন পর্যায়ের রক্ষাগোলা সংগঠনের ২০ জন নেতৃত্ব অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী কিশোর কুমার সরকার ও অর্থায়ন-কম্পøায়েন্স বিভাগের প্রধান মোঃ মিজানুর রহমান এবং সিসিবিভিও’র সহকারী কর্মসূচি সমন্বয়কারী মোঃ শাহাবুদ্দিন। উদ্বোধনী পর্বে বক্তারা রক্ষাগোলা সংগঠনের ধারণা ও কার্যাবলির প্রশংসা করেন; বিশেষত অর্থায়ন-কম্পøায়েন্স বিভাগের প্রধান মোঃ মিজানুর রহমান আগামী দিনে যৌথতার ভিত্তিতে কার্যক্রম গ্রহণের সুযোগ সন্ধানের আকাঙ্খা ব্যক্ত করেন।
প্রশিক্ষণের আলোচ্য বিষয়, “রক্ষাগোলা সংগঠন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব-কর্তৃব্য, ভূমিকা; মানবাধিকার ও আদিবাসী অধিকার, প্রচলিত প্রয়োজনীয় আইন ও আইনের ধারা, নীতিমালা সর্ম্পকে ধারণা; আন্তঃরক্ষাগোলা যোগাযোগের গুরুত্ব, পদ্ধতি ও করণীয়তে আন্তরিক ও সেবামূলক নেতৃত্বের গুণাবলী এবং ভূমিকা (প্রশংসাসূচক ও অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি); ইস্যুভিত্তিক জনসমাবেশিকরণের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বিকল্প পরিকল্পনা” প্রশিক্ষণটি পরিচালনা করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী এবং সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কর্মসূচি সমন্বয়কারী মোঃ শাহাবুদ্দিন, কর্মসূচি কর্মকর্তা যোশেফ হাঁসদা ও পৌল টুডু।