শনিবার, আগস্ট ২২, ২০২৬

কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুন ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুন ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীর সাহেব বাজার স্বর্ণপট্টি এলাকায় ‘কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।


মঙ্গলবার (২৩ জুন) বিকালে পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী’র সঙ্গে কথা বলেন এবং ঘটনার সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। 


একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান।


নগরীর ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।