শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকসু আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুন ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুন ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
রাকসু আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা শুরু
উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ থেকে শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।

রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে রাকসু ক্রীড়া সম্পাদক মোছা. নার্গিস খাতুন স্বাগত বক্তব্য রাখেন। সেখানে অন্যদের মধ্যে বিভিন্ন হল প্রাধ্যক্ষ, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোছা. রোকসানা বেগম, রাকসু নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ১১টি ছাত্র হল ও ৬টি ছাত্রী হলের টিম অংশ নিচ্ছে। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে আজ শহীদ শামসুজ্জোহা হল বনাম নবাব আব্দুল লতিফ হল দল, বিজয়-২৪ হল বনাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল দল ও মতিহার হল বনাম শহীদ হবিবুর রহমান হল দল এবং মন্নুজান হল বনাম তাপসী রাবেয়া হল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ২৯ জুন রবিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।