শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে শাপলার গাছ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুন ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুন ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
শিক্ষার্থীদের মাঝে শাপলার গাছ বিতরণ

গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর আর্থিক সহযোগিতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কৌশলগত সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের মাধ্যমে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আই হাই রাহী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে আই হাই রাহি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও শিক্ষক এবং আই হাই রাহি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জনপ্রতি ৫টি করে ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।


উক্ত গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আব্দুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জিয়ারুল হক এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক এবং ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের ফোকাল পারসন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আই হাই রাহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলা বানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসিসিসিপি ড্রাউট প্রকল্পের একাউন্টস কাম এমআইএস অফিসার রনি শেখ। 


অনুষ্ঠানে আই হাই রাহি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ও শিক্ষক ২৫৪ জন (ছাত্রী-১৩৫, ছাত্র-১১০), শিক্ষক ও কর্মচারী-০৯ জন এবং আই হাই রাহি উচ্চ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ও শিক্ষক ৩২৫ জন (ছাত্রী-১৬৩, ছাত্র-১৪০), শিক্ষক ও কর্মচারী-২২ জন অর্থাৎ সর্বমোট ৫৭৯ জনের মধ্যে জনপ্রতি ৫টি (জলপাই, আমড়া, ছফেদা, নিম ও অর্জুন) করে সর্বমোট ২৮৯৫ টি গাছ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এই মহতী উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব প্রতিরোধ ও মানসম্মত পরিবেশ প্রতিষ্ঠায় এটি বিশেষ ভুমিকা পালন করবে। সবশেষে সকলে জিসিএফ, পিকেএসএফ ও শাপলার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে ইসিসিসিপি ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আসলাম উদ্দিন, টেকনিক্যাল অফিসার ইনতেখাব আলম, নুরজাহান ও পাভেল শেখসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।