পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদ আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৪টায় উপজেলা সদর নজিপুর মুগ্ধ কমিউনিটি সেন্টারে আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে ওই প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর মো: খন্দকার আব্দুর রকিব। পত্নীতলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আগামী পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জামায়াতের পক্ষে ভোটযুদ্ধ করবেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহযোগী অধ্যাপক মো: হাবিবুর রহমান।
পত্নীতলা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক মো: হারুন অর রশিদ এবং কেন্দ্রীয় জামায়াতের মজলিসের সূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী মোসা: হাবিবা সুলতানাকে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সহঃ সেক্রেটারি মারুফ আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এবং পত্নীতলা উপজেলা চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান ও সরকারী অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা প্রমুখ।
বক্তারা বলেন, ‘জনগণের কল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।’
এসময় উক্ত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।