সনাক, রাজশাহী’র উদ্যোগে কমিউনিটি অ্যাকশন সভা
সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র উদ্যোগে মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে এক কমিউনিটি অ্যাকশন সভা মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সনাক, রাজশাহী’র সভাপতি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস। কমিউনিটি অ্যাকশন সভায় অংশগ্রহণকারী অভিভাবকদের পক্ষ থেকে উত্থাপিত গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শসমূহ হলো- (১) বিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু করা; (২) নবম ও দশম শ্রেণির ব্যবহারিক ক্লাশ নিয়মিত করানো; (৩) অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করা; (৪) সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার কেন্দ্র মিশন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অন্যত্র স্থানান্তর করা; এবং (৫) বিদ্যালয়ের প্রধান ফটকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা।
সভার শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন এসিজি’র সমন্বয়ক কৃষ্ণা দেবী, সহ-সমন্বয়ক মোসা: মারুফা আক্তার, সদস্য সোমা বেগম, দিপালী রাণী রায় ও রোকেয়া জেসমিন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ট্্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), রাজশাহী’র এরিয়া কোঅর্ডিনেটর মো: মনিরুল হক।