শনিবার, আগস্ট ২২, ২০২৬

আরএমপি’র সহায়তায় রাজশাহীর গাড়িচালকদের দৃষ্টি শক্তি পরীক্ষার উদ্যোগ বিএনএসবির

নিজস্ব প্রতিবেদক ২৩ জুন ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ জুন ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
আরএমপি’র সহায়তায় রাজশাহীর গাড়িচালকদের দৃষ্টি শক্তি পরীক্ষার উদ্যোগ বিএনএসবির

বাংলাদেশের জাতীয় সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, রাজশাহী শাখা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আর,এম,পি) এর যৌথ উদ্যোগে রাজশাহী মহানগরীর সকল প্রকার যানবাহন (বাস, মোটর, ট্রাক, অটোরিকশা) এর চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং তার সাথে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহীতে এই প্রথমবারের মতো এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম শুরু করা হচ্ছে।


এই উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, রাজশাহী শাখা পরিচালিত ও প্রতিষ্ঠিত রাজশাহী বিএনএসবি চক্ষু হাসপাতালে উভয় পক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং অত্র সমিতির চেয়ারম্যান প্রকোশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন এই মহতি ও জনকল্যাণমুখী আয়োজনে সভাপতিত্ব করেন। সমিতির সাধারণ সম্পাদক মুরতজা রেজা কোরাইশী মানিকের সঞ্চালনায় এই সভায় এই কার্যক্রমের গুরুত্ব নিয়ে মুখ্য আলোচনা করেন চক্ষু হাসপাতালের অনারারি চিফ কনসালট্যান্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. বদিউজ্জামাল এবং সাধারণ রোগ বিষয়ক অন্যতম কনসালট্যান্ট ডা. জামাল উদ্দিন। আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির ভাইস চেয়ারম্যান আবু হেনা মুস্তফা কামাল, শাহ মুখলেসুর রহমান জাকি,যুগ্ম সম্পাদক নাজমুল আবেদীন টুবলু,  প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম মনসুর, নিবাহী সদস্য জাহাঙ্গীর রাজ্জাক প্রমুখ। 


মতবিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন এবং রাজশাহী মহানগরীর সকল প্রকার যানবাহনের চালকরা যেন এই সুবিধা গ্রহণ করতে পারে তার জন্য যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি এই চক্ষু হাসপাতালের কায্যক্রম পরিচালনা ও ব্যাবস্থাপনা সহ চিকিৎসাসেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য আরএমপি’র পুলিশ কমিশনার ফয়েজুল কবির এর সমর্থন ও সম্মতি রয়েছে।