রাবিতে ফার্মেসী বিভাগের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফার্মেসী বিভাগে মঙ্গলবার (২৩ জুন) ‘ Drug Discovery Targeting Receptor and Protein
for Alzheimer’s disease, Cancer & Cardiac Hypertrophy Using Molecular and
Cellular Approaches’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের হিট এটিএফ (HEAT ATF, PIN-13150) সাব-প্রজেক্টের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এদিন বেলা ১১টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। সেখানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের হিট সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর মো. গোলাম ছাদিক ও সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার-২ প্রফেসর মো. আজিজ আব্দুর রহমান এই প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তৃতা দেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর শাহনাজ পারভীন।
ফার্মেসী বিভাগের হিট সাব-প্রজেক্ট টিমের সদস্য প্রফেসর এএইচএম খুরশিদ আলম সেমিনারটি সঞ্চালনা করেন।