কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন তারা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে অবস্থান করেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ অন্য নেতাকর্মীরা। একই সঙ্গে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
দলীয় কার্যালয়ে অবস্থানের সময় সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক নির্দেশনা অনুসরণ এবং আইন-কানুনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন।
বিএনপি সুইটের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, হত্যা, গুম, খুন ও নৈরাজ্যের বিচারের দাবীতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কাদিরগঞ্জ কড়াইতলা মোড় থেকে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে তারা পতিত আওয়ামীলীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। মিছিল নিয়ে তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ(আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগের সেদিন আর নাই। এখন কোন ধর্ষক, লুণ্ঠনকারী ও খুনীকে আর কেউ রাজপথে দেখতে চায়না। পতিত সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতাকে কুকখিগত করে রেখেছিলো। তারা গণতন্ত্রকে ধ্বংস করে গেছে। বিচার বহির্ভূত খুন ও গুম করেছে। ঐ স্বৈরাচারী দলকে আর এদেশের মানুষ চায়না। যে কাজ রাজশাহীর জনগণ চায়না। সে কাজটি রাজশাহী মহানগর বিএনপিও চায়না। তিনি আরো বলেন, জনগণ ও বিএনপি আর কোন সন্ত্রাসীকে দেখতে চায়না। যদি ঐ আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা যায়, তাহলে তাদেরকে পাকরাও করে আইনের নিকট সদর্প করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান তিনি।
রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম রআহ্বায়ক আনারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান ও কামরুজ্জামান মিলন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুল রেজা রিপন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজ, সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আমিন সঞ্চয়, যুগ্ম আহবায়ক শিপলু।
এছাড়াও শাহমখদুম থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুস শাহাদাত শাহান, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, সাবেক সিনিয়ার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সাবেক সদস্য সচিব শুভ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শাফিন আজমির ও সহ-সভাপতি শারিকসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যুবদলের বিক্ষোভ মিছিল
রাজশাহীতে মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহামুদুস সালেহীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল ওয়াহাব, এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন ও আনারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য (দপ্তরের সংযুক্ত) মোঃ মাসুদুল হক মৃধা মোমিন, মহানগর যুবদলের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আকলেসুর রহমান সাজিম, মোঃ রবিন হোসেন, হাফিজ বাবুসহ রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন ৮টি থানার নেতৃবৃন্দ, ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।