চারঘাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চারঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক, নিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,বিজিবি সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব আতিকুর রহমান আশা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।