শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৫ জুলাই ২০২৬ ১১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৫ জুলাই ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন পবা থানার উত্তর টিকরীপাড়া এলাকার মোঃ আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোঃ জয়নাল আবেদীন (২৫)।

পবা থানার একটি টহল দল রোববার (০৫ জুলাই) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উত্তর টিকরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জয়নাল আবেদীনকে আটক করে। পরে তার হেফাজত হতে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পবা থানায় মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।