শনিবার, আগস্ট ২২, ২০২৬

পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ০৫ জুলাই ২০২৬ ১১:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ জুলাই ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, থানায় অভিযোগ

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। 


শনিবার (৪ জুলাই) দুপুরে থানায় অভিযোগ করেছেন নগরীর রামচন্দ্রপুর কালু মিস্ত্রির এলাকার বাসিন্দা বান্টি। অভিযোগে তিনি বলেন, গেল বৃহস্পতিবার (২ জুন) রাত ৯টার দিকে বাসার সামনে রাস্তায় অভিযুক্তরা তার গতিরোধ করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ, এলোপাতাড়ি মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এই হামলায় নেতৃত্ব দেন সাব্বির (২৮)। সে বাসার রোড এলাকার শাহিনের ছেলে। এছাড়াও অজ্ঞাত আরও চার থেকে পাঁচজন ছিল।    


অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে পূর্ব বিরোধ চলে আসছিল। হামলায় তিনি গুরুতর আহত হন এবং তাকে এলাকাবাসি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। 


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারি বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।