কেশরহাট বণিক সমিতির নির্বাচনে মনোনয়ন জমাদান
কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষ্যে রোববার (৫ জুলাই) সভাপতি ও সম্পাদক পদে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম, সম্পাদক পদে মহসিন আলী এবং আবুল কালাম আজাদ। এছাড়াও অন্যান্য পদের একাধিক প্রার্থী নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার আবুহেনা কামরুজ্জামান, প্রভাষক খুশবর রহমান, জেকের আলী, সাবেক কাউন্সিলর মকবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।