শনিবার, আগস্ট ২২, ২০২৬

স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি

বৃষ্টি চলবে কয়েকদিন
নিজস্ব প্রতিবেদক ০৫ জুলাই ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ জুলাই ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি
রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির মাঝেও জলাবদ্ধতার ভোগান্তি

পদ্মাপাড়ের রাজশাহীতে আষাঢ়ের মেঘ-বৃষ্টির লুকোচুরি চললেও কাটছে না গরমের অস্বস্তি। রোববার (৫ জুলাই) দুপুরের দিকে আকাশ কালো করে স্বস্তির বৃষ্টি নামলেও তা স্থায়ী হয়নি বেশিক্ষণ। আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন আরও বৃষ্টিপাত হবে। 


রোববার (৫ জুলাই) রাজশাহীতে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা খুব বেশি মনে না হলেও, গরমের আসল কারণ লুকিয়ে ছিল বাতাসের আর্দ্রতায়।


রোববার সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। সন্ধ্যার দিকে আরও বেড়ে দাঁড়ায় ৯২ শতাংশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এত বেশি থাকার কারণে শরীর থেকে ঘাম সহজে শুকোচ্ছে না, যার ফলে অনুভূত হচ্ছে প্রকৃত তাপমাত্রার চেয়েও ঢের বেশি গরম।


রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি হবে। অন্য যায়গায় ভারি বৃষ্টিপাত হলেও রাজশাহীতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হবে।