শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ

নিজস্ব প্রতিবেদক ০৫ জুলাই ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ জুলাই ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে মো. আশিক সাঈদকে। এর আগে তিনি বরিশাল বরিশাল মহানগর পুলিশের কমিশনার ছিলেন। এছাড়াও বর্তমান ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।


রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়াও পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আরও চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।  প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


বদলি হওয়া ডিআইজি কর্মকর্তাদের মধ্যে বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি রাইহান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। আর বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে।