শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা আর নেই

ঈশ্বরদী প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা আর নেই

ঈশ্বরদী বাজারের মনিরপ্লাজা মার্কেটের অন্যতম স্বত্বাধিকারী ও ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা (৬১) ডায়াবেটিস ও  গ্যাংগ্রীন রোগে আক্রান্ত হয়ে ঢাকার গ্রীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) সকাল সাতটায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন ইদগাহ মাঠে জানাজা শেষে সাঁড়াগোপালপুর কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। তিনি ঈশ্বরদী পৌর বিএনপির ৩নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি ও হজরত আবু হুরায়রা কওমিয়া মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।