বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

বাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ অক্টোবর ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ অক্টোবর ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
বাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গেমস, স্পোর্টস অ্যান্ড জিমনেসিয়াম ক্লাবের উদ্যোগে ‘বাউয়েট কাপ ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬’ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাউয়েট কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েট এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।


ফাইনাল খেলায় ছেলেদের ভলিবলে সিএসই বিভাগ সেট-১ (২১-১০) ও সেট-২ (২১-১৭) পয়েন্টের ব্যবধানে সিই বিভাগকে পরাজিত করে এবং মেয়েরা হ্যান্ডবলে আইন ও বিচার বিভাগ (৮-০) পয়েন্টের ব্যবধানে সিএসই বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 


খেলায় ভলিবলে প্লেয়ার অব দ্যা ফাইনাল ম্যাচ ও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট সিএসই বিভাগের শিক্ষার্থী পার্থ প্রতীম সরকার এবং হ্যান্ডবলে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আফসানা মিম সেতু। 

প্রধান অতিথি খেলার শেষে বিজয়ী ও রানার আপ দলের টিম লিডারকে ট্রফি এবং অন্যান্য খেলোয়াড়দের মেডেল প্রদান করেন। 


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান লিয়াকত আলী (অব), পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত ট্রেজারার কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব), গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উপদেষ্টা ও সায়েন্স এন্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক অনন্যা সরকার, আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রুমানা শারমিন বর্ষা, অন্যান্য বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।