পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
পানিসম্পদ প্রতিমন্ত্রীর রাজশাহীতে আগমন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এ সময় রাসিক প্রশাসক পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।