চুপ্পুকে সেইফ এক্সিটের চিন্তা যারা করবে, তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে: রাকসু জিএস
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগের খবর প্রকাশের পর তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। একইসঙ্গে তাকে ‘সেইফ এক্সিট’ দেওয়ার চেষ্টা করা হলে পিঠের চামড়া তুলে নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
পোস্টে রাকসু জিএস লেখেন, “খু/নী চুপ্পু পদত্যাগ করেছে। তাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সেইফ এক্সিট দেওয়ার চিন্তা যারা করবে তাদের পিঠের চামড়া তুলে নেয়া হবে।”
উল্লেখ্য, শুক্রবার বিকালে হৃদযন্ত্রের অসুস্থতার কারন দেখিয়ে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো.শাহাবুদ্দিন (চুপ্পু) জাতীয় সংসদের প্রধান স্পীকার এর কাছে পদত্যাগপত্র জমা দেন।