নাটোরে গণঅভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নাটোরে ১১ দলীয় জোটের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের কানাইখালী এলাকায় একটি চাইনিজ রেস্তরায় আয়োজিত নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি, প্রফেসর ড. মোহাম্মদ মাইন উদ্দিন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি। এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহম্মদ মেহ্দেী।
এসময় জেলা জামাতের নায়েবে আমির, অধ্যাপক ইউনুস আলী, নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, এনসিপি জেলা আহবায়ক আব্দুল মান্নাফসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
এ সেমিনারে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, এর প্রত্যাশা ও অর্জন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় করণীয় এবং তরুণ সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা দেশ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিভিন্ন রাজনৈতিক, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।