নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, এসকাফ সিরাপ উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন মতিহার থানা এলাকায় আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক অভিযান পরিচালনা করে এসকাফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মোজাহার আলীর ছেলে মো: কামরুজ্জামান (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ০৩ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।