কাটাখালী হতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল শনিবার (২৫ জুলাই) রাত ৯:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাজিরপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির
ধৃত ব্যক্তিরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর গ্রামের মিলন মিয়ার ছেলে মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহীর দুর্গাপুর থানার কুহাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে জনি মাহমুদ (৩০)। ধৃত আসামি রবিউল্লাহ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া হতে গাঁজা সংগ্রহ করে আসামী জনি মাহমুদের নিজ এলাকা রাজশাহীতে পরস্পর যোগসাজোসে ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করেছে।
আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকের আইনে মামলা রুজু করা হয়েছে।