বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নিখোঁজ যুবকের লাশ মিললো পুকুরে

নিজস্ব প্রতিবেদক ২৬ জুলাই ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ জুলাই ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন
নিখোঁজ যুবকের লাশ মিললো পুকুরে

গোদাগাড়ী উপজেলায় পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কসংলগ্ন পুকুর থেকে রোববার (২৬ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম সাবিদুল ইসলাম (৩৫)। তার বাবার নাম কালাম হোসেন। শুক্রবার (২৪ জুলাই) রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।

গোদাগাড়ী প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, সকালে পুকুরের পানিতে সাবিদুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাকসুদুর রহমান আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।