শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাংলাদেশ শিক্ষক সমিতির ঈশ্বরদী উপজেলা কমিটির নির্বাচনে সভাপতি স্বপন ও সাধারণ সম্পাদক মোক্তার নির্বাচিত

ঈশ্বরদী প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
বাংলাদেশ শিক্ষক সমিতির ঈশ্বরদী উপজেলা কমিটির নির্বাচনে সভাপতি স্বপন ও সাধারণ সম্পাদক মোক্তার নির্বাচিত

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পাবনার ঈশ্বরদী উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী সম্মেলন, আলোচনা সভা ও গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচন শহরের আরআরপি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে সাইফ হোসেন স্বপনকে সভাপতি ও মোক্তার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়। শিক্ষক সমিতির ১৭টি পদের মধ্যে ৬টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন নির্বাচিত হন।

প্রায় ৭০০ শিক্ষক-কর্মচারিদের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে সম্মেলন উদ্বোধন আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচীর পর বিকেল সাড়ে ৪টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৭টার পর ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী ৩৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফ উদ্দীন স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ৩০১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪১৬ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মোক্তার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রসুল পেয়েছেন ২৩০ ভোট। এ ছাড়া যুগ্মসাধারণ সম্পাদক পদে মো. আবু শাহীন ৩৪১ ও আহসান হাবিব ২৯১, সাংগঠনিক সম্পাদক পদে ওয়াসীম উদ্দিন ৩৭০, কোষাধ্যক্ষ পদে ইয়াসির আরাফাত ৩৬৪ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জামাতুল বাকী ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

জানা গেছে, ঈশ্বরদীতে ৩৬টি উচ্চ বিদ্যালয়ের ৭০৯ শিক্ষক সদস্য নিয়ে গঠিত বিটিএ ঈশ্বরদী উপজেলা কমিটির এই নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন ৬৮৩ জন ভোটার।  

সকালে সম্মেলন উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। দুপুরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিএটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মীর মনিরুজ্জামান, মো. আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সদস্য মো. আব্দুল্লাহ্ আল মামুন। এ ছাড়া বক্তব্য রাখেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান আসাদ, ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশ, জামায়াতে ইসলামীর নেতা গোলাম রব্বানী খান জুবায়ের, মওলানা গোলাম আজম, মওলানা নূর মোহাম্মদ, মো. সাইদুল ইসলাম প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন বিটিএ ঈশ্বরদী উপজেলা কমিটির আহবায়ক ও মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোক্তার হোসেন।