শনিবার, আগস্ট ২২, ২০২৬

গাড়িচালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ জুলাই ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ জুলাই ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
গাড়িচালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ

মহানগরীর পঞ্চবটি আহম্মদপুর নিবাসী রাজশাহী সিটি কর্পোরেশনের গাড়িচালক মো. আশরাফুর রহমান আশরাফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রোববার (২৬ জুলাই) এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, রোববার সকাল ১০টায় রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মোঃ আশরাফুর রহমান আশরাফ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।