শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে সিসিবিভিও কর্মীবৃন্দের ফলোআপ ওরিয়েন্টেশন শুরু

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ জুলাই ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ জুলাই ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে সিসিবিভিও কর্মীবৃন্দের ফলোআপ ওরিয়েন্টেশন শুরু

সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় চার দিনব্যাপী প্রকল্প কর্মীবৃন্দের ফলো-আপ ওরিয়েন্টেশন শুরু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাজশাহী নগরীর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রশিক্ষণ কক্ষে ওরিয়েন্টেশন শুরু হয়েছে। 

ওরিয়েন্টেশনে সিসিবিভিও বাস্তবায়িত ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র বিভিন্ন পর্যায়ের ২০ জন কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনের প্রথম দিনে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মোহা. আবদুস সালাম, নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল ও রিসোর্স পার্সন আজিজুর রহমান আসাদ। উদ্বোধনী পর্বে উপস্থিত অতিথিবৃন্দ সিসিবিভিও কর্মীবৃন্দের শিখনে উৎসাহ প্রদান করেন ও শুভকামনা জ্ঞাপন করেন।

ওরিয়েন্টেশনে আজকের আলোচ্য বিষয়, “সমাজ বিশ্লেষণ, দ্বন্দ্ব বিশ্লেষণ, উন্নয়ন ধারণা, নেতৃত্ব এবং সংগঠন”। ওরিয়েন্টেশনটি পরিচালনা ও সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রিসোর্স পার্সন আজিজুর রহমান আসাদ।