শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ২৬ জুলাই ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ জুলাই ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বাদ আসর রাজশাহী প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উচ্চ রক্তচাপ ও কিডনি-সংক্রান্ত জটিলতায় অসুস্থ হয়ে সাইদুর রহমান বর্তমানে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অসুস্থতার খবরে সহকর্মী সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দোয়া মাহফিলে তাঁর দ্রুত রোগমুক্তি, পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ‘সাইদুর রহমান আমাদের কাছে শুধু একজন সভাপতি নন, তিনি একজন অভিভাবক ও দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর অসুস্থতার খবর আমাদের সবার হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। তাঁর চিকিৎসা ও সুস্থতার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পাশে আছি। আমরা আশা করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।’

দোয়া মাহফিলে রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, সহ-সভাপতি শাহারিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার বিষয়ক সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, ফায়সাল হোসেন, হারুন, মনিরুল ইসলাম, শাহিন সাগর ও রাজিব খানসহ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সবুর।

মোনাজাতে সাইদুর রহমানের সফল চিকিৎসা, দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকেরা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সহকর্মীদের মাঝে ফিরে এসে সাংবাদিকতা পেশা ও সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।