তানোরে দুই কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার
রাজশাহীর তানোরে দুই কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (২৬ জুলাই) উপজেলা কলমা ইউনিয়নের কুজিশহর বেলতলা বেইলিব্রিজে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জহুরুল ইসলাম (২৮) কামরুল ইসলাম (২৫) ও মানিক মিয়া (২৮)। জহুরুল ইসলাম মোহনপুর থানার হরিহরপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে, কামরুল ইসলাম একই গ্রামের বুদু মিয়ার ছেলে পুত্র এবং মানিক মিয়া গোদাগাড়ী থানার মাঙ্গনপুর গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে।
বেলতলা বেইলিব্রিজের দক্ষিণে তিনজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্তের গ্রেফতার করে।
জহরুলের ডান হাত হতে একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে দুইটি পোটলায় নীল রঙের পলিথিনের মধ্যে খবরের কাগজ দ্বারা মোড়ানো সাদা স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।