শিক্ষক নুরুজ্জামান বিশ্বাস আর নেই
ঈশ্বরদীর বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস (৭৭) বার্ধক্যজনিত রোগে অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুলাই) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। সোমবার সন্ধ্যায় মানিকনগর পূর্বপাড়া কেন্দ্রীয় গোরস্থান ময়দানে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।