শনিবার, আগস্ট ২২, ২০২৬

হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ জুলাই ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ জুলাই ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন হস্তান্তর

রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার, কার্যালয়ের আইসিটি শাখা ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে। 


সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান উদ্ধারকৃত ৫০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা। 


উল্লেখ্য, ৫০টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১০টি, স্যামস্যাং ৯ টি, শাওমি ৮টি, রিয়েলমি ৯টি, ইনফিনিক্স ২ টি, আইটেল ২টি, টেকনো ৩টি, ওপ্পো ৩ টি ,ওয়ান প্লাস ১টি, নোকিয়া ১ টি ও হনর ২টি। 


অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।