আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ গড়ে তুলতে হবে : এমপি চাঁদ
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। আধুনিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমেই দক্ষ, নৈতিক ও দেশ প্র্রেমিক প্রজন্ম গড়ে তুলতে হবে।” প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ শিক্ষার্থীরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।” সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় গড়গড়ি ইউনিয়নের খাঁনপুর (জে.পি.) উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের শিক্ষা অবকাঠামো ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণ এবং ১০০টি কম্পিউটারসমৃদ্ধ একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ এমপিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মিল্টন ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মিল্টন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপকি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক তাজু, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা বিএনপির সদস্য মাসুদ করিম টিপু।