বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

কাটাখালীর চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ জুলাই ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ জুলাই ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
কাটাখালীর চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজশাহীর কাটাখালী থানার চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি মোঃ বাবুল সরকার (৪৫)’কে ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে যশোর জেলার রাজারহাট এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-৬।


সোমবার (২৬জুলাই) বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসিও র‌্যাব-০৬,সিপিসি-০৩, যশোর এর একটিচৌকস আভিযানিক দল ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে যশোর জেলার রাজারহাট এলাকা হতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে রাজশাহীর কাটাখালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ বাবুল সরকার (৪৫), পিতা মোঃ আবু বক্কর সিদ্দিক সরকার,গ্রেফতার করে।


ঘটনাসূত্র থেকে জানা যায়, বাদী ও বিবাদী পাড়া প্রতিবেশী এবং পূর্ব পরিচিত। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে ইং-২৪/০৭/২৬ তারিখ সন্ধ্যা ১৮ঃ৫৫ ঘটিকার সময় কাটাখালী থানাধীন হরিয়ান পূর্বপাড়া গ্রামস্থ বাদীর বসত বাড়ীতে বিবাদী কর্তৃক মারামারি হয়। একপর্যায়ে আসামীগণ ভিকটিম ফরিদাকে চাকু দিয়ে হত্যা করে। আসামীদের বিরুদ্ধে কাটাখালী থানায় মামলা হয়। মামলা নং-১৭, তারিখ-২৫/০৭/২০২৬ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ আইনে মামলা রুজু হয়।  উক্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।