কাশিয়াডাঙ্গায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি
রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকা হতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি মোঃ শিটু (১৮)’কে ঘটনার ৪ দিনের মধ্যে গ্রেফতার করেছেসিপিএসসি, র্যাব-৫, রাজশাহী।
সোমবার (২৬জুন) বেলা ১৫ ঘটিকায় র্যাবেরগোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি,র্যাব-৫,রাজশাহীর একটিচৌকস আভিযানিক দল রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা কড়ই তলা মোড় হতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চারঘাট থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ২নং পলাতক আসামি মোঃ শিটু(১৮), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-শ্রীখন্ডি. থানা-চারঘাট, জেলা- রাজশাহীকেগ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা যায় যে, বাদী মেয়ে (ভিকটিম) সাথে বিবাদীদের সহিত বন্ধত্বের সম্পর্ক। বন্ধুত্বের সূত্র ধরে বাদীর মেয়ে(ভিকটিম) গত ২১/০৭/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮ঃ৩০ ঘটিকার সময় শ্রী খন্ডি গ্রামে পূর্ব পাড়া নাওদারা মসজিদে আরবি পড়ে বাড়ী ফেরার পথে বিবাদীগনের সাথে দেখা হয়। বিবাদীগণ ভিকটিমকে ফুসলাইয়া পাট ক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করে।উক্ত আসামীদের বিরুদ্ধে চারঘাট থানার মামলা নং-২০, তারিখ-২২/০৭/২০২৬ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০(সং/২৬) এর ৯(৩) আইনে মামলা রুজু হয়।
উক্ত ধৃত আসামিকেপরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।