শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি খেলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক ২৮ জুলাই ২০২৬ ০২:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৮ জুলাই ২০২৬ ০২:২৯ অপরাহ্ন
রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি খেলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

রাজশাহীতে এসে মিষ্টিমুখ করলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লে। এর আগে তিনি সোমবার (২৭ জুলাই) বিকেলে বিমানে রাজশাহীতে এসে পৌছান। সন্ধ্যায় তিনি চলে আসেন নগরীর গণকপাড়ায় অবস্থিত রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারে।


ব্রিটিশ আমলের এই দোকানে বিভিন্ন রকম মিষ্টির স্বাদ গ্রহণ করেন তিনি। তিনি কমলাভোগ, গুড়ের তৈরি সন্দেশ, প্যারা সন্দেশ, দধিয়া, মুণ্ডা ও দই খান। তবে কমলাভোগের প্রশংসা করেন তিনি।  


এসময় মিষ্টি নিয়ে তার সঙ্গে কথা বলেন রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের পরিচালক ফয়সাল বিন মাহবুব। এসময় ছিলেন মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী মাহবুব আলম ও প্রধান ব্যবস্থাপক গণেষ পাল।   

রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৬ সালে। ১৯৯৬ সাল মিষ্টির ব্যবসা পরিচালনা করে আসছেন মাহবুব আলম। 

এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাজশাহীতে ভ্রমণে এসে এই দোকানের মিষ্টি খেয়েছিলেন।#