শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে পিস্তলের দুইটি ম্যাগজিন, ৪ রাউন্ড তাজা গুলি, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জুলাই ২০২৬ ০২:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জুলাই ২০২৬ ০২:৫৩ অপরাহ্ন
নগরীতে পিস্তলের দুইটি ম্যাগজিন, ৪ রাউন্ড তাজা গুলি, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নাদের হাজীর মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর  আভিযানিক একটি টিম বারু মিয়ার পরিত্যক্ত ইটের তৈরি বসতবাড়ির মধ্যে তল্লাশি করে। তল্লাশিকালে বসত বাড়ির বাথরুমের জন্য তৈরিকৃত বাঁশের মাচাং এর নীচে অভিযান পরিচালনা করে ২ টি কালো রঙের ম্যগাজিন,৪ টি পিস্তলের গুলি, ৫০ পিস ট্যপেন্টাডল ট্যাবেলট, ১.৫ পিস ইয়াবা, ০১ পুরিয়া গাঁজা, ০১ টি গাঁজা সেবনের কলকি, ০১ সেট তাস, ০৩ টি প্লাস্টিকের পাইপ, ০১ টি সামুড়া, ০২ টি হাসুয়া ০১ টি কাস্তে, ০২ টি ছুরি, ০১ টি মাছ মারা কোচ পাইয়া সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে উদ্ধার করে।


উদ্ধারকৃত আলামতসমূহ রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।  র‌্যাব-৫, রাজশাহীর অভিযান তৎপরতা চলমান রয়েছে।