ঢাকায় নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা
রাজধানী ঢাকার কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার একটি বাসায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জামাই শিপন। এ ঘটনায় অভিযুক্ত শিপনকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল।
নিহতরা হলেন, রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)।
পুলিশ জানায়, হামলার পর রাত্রি ঘটনাস্থলে প্রাণ হারান। সকালে গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল সোয়া ১০টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ফিরোজা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী।
পূর্ব শত্রুতার জেরে শিপন তার স্ত্রী ও শাশুড়িকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
ফিরোজা বেগমের মৃতদেহ ঢামেক হাসপাতালে এবং রাত্রির মরদেহ কাঁঠাবাগানে ঘটনাস্থলে রয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। -বাংলা ট্রিবিউন