শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঢাকায় দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ আটক ২

সোনার দেশ ডেস্ক ০৩ আগস্ট ২০২৬ ১২:২২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৩ আগস্ট ২০২৬ ১২:২২ অপরাহ্ন
ঢাকায় দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ আটক ২
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জে আরও দুটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। অভিযান চালিয়ে দুটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি কাঁচামাল ও ৩১ হাজার ২৭২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।


এ ঘটনায় ইয়াবা তৈরির কেমিস্ট ও এক ডিলারসহ দুজনকে আটক করা হয়েছে। তবে আসামিদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার (২ আগস্ট) র‍্যাব-২ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।


র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার (৩ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত অভিযানে শনাক্ত হওয়া অবৈধ ইয়াবা তৈরির কারখানায় নিয়ে যাওয়া হবে।

সেখানে অভিযান, উদ্ধার হওয়া আলামত, আটক ব্যক্তিদের পরিচয় এবং চক্রটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।


প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহের উদ্দেশ্যে স্থানীয়ভাবে ইয়াবা তৈরির একটি চক্র সক্রিয় ছিল।


তথ্যসূত্র: বাংলানিউজ