মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০২৬

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৩ জনকে ছুরিকাঘাত

সোনার দেশ ডেস্ক ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১ অপরাহ্ন
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৩ জনকে ছুরিকাঘাত
ছাতক থানা

সুনামগঞ্জ ছাতক শহরে পূর্ব শত্রুতার জেরে তিন জনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমাবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– ছাতক মধ্যবাজারে পান-সুপারির আড়তদার অধীর মালাকার, দোকানের ম্যানাজার সঞ্জিত দাস ও জাহিদ আহমেদ।


পুলিশ জানিয়েছে, দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় র্দুবৃত্তরা ওই তিন জনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানূর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। আহতদের সঙ্গে পুলিশ কথা বলে জানতে পেরেছে, এটি পূর্ব শত্রুতা বা ব্যবসায়িক দন্দ্বের জন্য হতে পারে। জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহ রয়েছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন